• ২০২৬ অক্টোবর ০৩, শনিবার, ১৪৩৩ আশ্বিন ১৮
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবন-প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ের আহ্বান

  • প্রকাশিত ০৮:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ০৩, ২০২৬
উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবন-প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ের আহ্বান
Time Bangla news
জয়পুরহাট প্রতিনিধি রাম বাবু বর্মন

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবন-প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ের আহ্বান

কালাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জয়পুরহাটের কালাইয়ে “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে কালাই উপজেলা প্রশাসন।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই কাকলি শিশু নিকেতন সদর হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিএনপি নেত্রী তাসলিমা আক্তার ও লিপি আক্তার, পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদুল হক, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাসেদুর রহমান বাসেদ এবং মাত্রাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আম্বিয়া খাতুনসহ অনেকে।

বক্তারা বলেন, একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং কাজের ক্ষেত্রে সময় ও সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। দেশের সা�

সর্বশেষ