• ২০২৬ অক্টোবর ০১, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ১৬
  • সর্বশেষ আপডেট : ০৫:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদী জিতরামপুরে টেটা যুদ্ধের অভিযোগে মালয়েশিয়া প্রবাসী মনির আটক

  • প্রকাশিত ০৬:১০ অপরাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
নরসিংদী জিতরামপুরে টেটা যুদ্ধের অভিযোগে মালয়েশিয়া প্রবাসী মনির আটক
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

নরসিংদী  জিতরামপুরে টেটা যুদ্ধের 

অভিযোগে মালয়েশিয়া প্রবাসী মনির আটক



নরসিংদীর মাধবদীর জিতরামপুর-টিডিরচর এলাকার আলোচিত টেটাযুদ্ধকে কেন্দ্র করে মূল অর্থ জোগানদাতা 

মাফিয়া হিসেবে অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মনির বিন আমজাদকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নরসিংদী সদর হাসপাতাল এলাকা থেকে মনির বিন আমজাদসহ কয়েকজনকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

​স্থানীয়দের অভিযোগ, জিতরামপুরের টেটাযুদ্ধে সক্রিয় 'শহিদ মেম্বার' গ্রুপের  অর্থ জোগানদাতা হিসেবে কাজ করতেন আওয়ামী লীগ নেতা মনির বিন আমজাদ। নিজে সরাসরি সংঘর্ষের মাঠে উপস্থিত না থাকলেও নেপথ্যে থেকে গ্রুপটির নেতৃত্ব প্রদান, দিকনির্দেশনা ও সার্বিক সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে মনির বিন আমজাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​স্থানীয় সূত্রে জানা যায়, মনির বিন আমজাদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনা করে আসছেন। সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, । এছাড়া নরসিংদীতেও তার বিপুল অঙ্কের ব্যবসায়িক বিনিয়োগ ও সম্পদ রয়েছে।

​এদিকে টেটাযুদ্ধের নেপথ্যে থাকা প্রভাবশালীদের বিরুদ্ধে পুলিশের এই ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মনির বিন আমজাদকে আটকের ঘটনায় মাধবদী থানা পুলিশ এবং অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করেন স্থানীয়রা।

​তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠন ও পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির পর বিস্তারিত জানা যাবে।

নরসিংদী সদর দুর্গমচর থেকে সকল প্রকার টেটা মারামারি এবং জ্বালাও পোড়াও অগ্নি সংযোগ বন্ধ করতে হবে ।পুলিশের এই ভূমিকায় ফসল অর্জন করেছেন ।@ জেলা পুলিশ# জেলা পুলিশ, নরসিংদী - District Police Narsingdi Khairul Kabir Khokon #dcnarsingdi

সর্বশেষ