• ২০২৬ ফেব্রুয়ারী ০৫, বৃহস্পতিবার, ১৪৩২ মাঘ ২৩
  • সর্বশেষ আপডেট : ০৮:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর মডেল থানা পুলিশের বিশেষ টহল

  • প্রকাশিত ০৮:০২ অপরাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৫, ২০২৬
কক্সবাজার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর মডেল থানা পুলিশের বিশেষ টহল
File
মতিউল ইসলাম,কক্সবাজার

কক্সবাজার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর মডেল থানা পুলিশের বিশেষ টহল


কক্সবাজার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। 

তারই অংশ হিসেবে,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ টহল ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করছে ।

গত ০৪/০২/২০২৬ খ্রি. তারিখ পুলিশ সুপার, কক্সবাজার এর  নির্দেশনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ টহল ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করে। 

উক্ত টহল টিম সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া হিন্দু পাড়া, বড়ুয়া পাড়া, খুরুলিয়া বাজারসহ ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়। টহল চলাকালে অফিসার ইনচার্জ, কক্সবাজার সদর মডেল থানা ঝিলংজা এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণের সাথে (বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সাথে) আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য উদ্বুদ্ধ করেন।

এই বিষয়ে, কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ এর বক্তব্য নেওয়া হলে তিনি বলেন,সাধারন ভোটাররা নিশ্চিন্তে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে এমন প্রত্যাশা।

সর্বশেষ