• ২০২৬ নভেম্বর ০৮, রবিবার, ১৪৩৩ কার্তিক ২৪
  • সর্বশেষ আপডেট : ০৯:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই খুন

  • প্রকাশিত ০৯:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই খুন
Time Bangla news
​তিতাস আহম্মেদ কুষ্টিয়া

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই খুন

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দা-এর কোপে আতাউল মালিথা (৫৬) নামের এক ছোট ভাই নিহত হয়েছেন।

​শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই তোফাজ্জেল মালিথা পলাতক রয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুর দুইটার দিকে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই তোফাজ্জেল মালিথা হাতে থাকা দা দিয়ে ছোট ভাই আতাউলের মাথায় সজোরে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​ঘটনার পরপরই পরিবারের লোকজন ও স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের আক্রমণে ছোট ভাই গুরুতর আহত হন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং পলাতক অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সর্বশেষ