• ২০২৬ ফেব্রুয়ারী ০৭, শনিবার, ১৪৩২ মাঘ ২৫
  • সর্বশেষ আপডেট : ০৬:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আজ সিলেটে জামায়াতে ইসলামীর আমিরের জনসভা

  • প্রকাশিত ০৬:০২ অপরাহ্ন শনিবার, ফেব্রুয়ারী ০৭, ২০২৬
আজ সিলেটে জামায়াতে ইসলামীর আমিরের জনসভা
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

আজ সিলেটে জামায়াতে ইসলামীর আমিরের জনসভা


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন। বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির।

এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগ দেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।

জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের আশা, লক্ষাধিক মানুষ এতে অংশ নেবে। আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং শহরজুড়ে টানানো হয়েছে বড় বড় বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন।

সর্বশেষ