• ২০২৬ সেপ্টেম্বর ০৩, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ১৮
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নির্বাচন ঘিরে এয়ারপোর্ট থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতের বিএনপির অভিযোগ

  • প্রকাশিত ০৪:০৯ পূর্বাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
নির্বাচন ঘিরে এয়ারপোর্ট থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতের বিএনপির অভিযোগ
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

নির্বাচন ঘিরে এয়ারপোর্ট থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতের বিএনপির অভিযোগ

 


এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর ও সদর) আওতাধীন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ উঠেছে।


রবিবার দুপুরে সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে এই অভিযোগটি দাখিল করেন। 


একই সাথে অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।  


দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি সিলেট মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলী নানাভাবে আমাদের কর্মী সমর্থকদের হয়রানি করে আমাদের প্রার্থীর স্বাভাবিক প্রচার প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করছেন। 


একই সাথে তিনি অন্য একজন প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অত্র থানার এলাকাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা এবং নিরপেক্ষতা নিয়ে নিদারুণ উদ্বেগের সৃষ্টি হয়েছে। 


এ বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন,  আমরা শান্তিপূর্ণ  নির্বাচন স্বার্থের ওসি মোবাশ্বির আলীর নেপথ্যের বিষয়ে অভিযোগ দাখিল করেছি। তিনি একজন প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এটা কখনও মেনে নেয়া যায় না।  একই সাথে আমাদের কর্মী সমর্থকদের হয়রানি করেই যাচ্ছেন। আমরা এ বিষয়ে প্রতীকার চেয়েছি লিখিত অভিযোগে।

সর্বশেষ