• ২০২৬ ফেব্রুয়ারী ০৯, সোমবার, ১৪৩২ মাঘ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৪:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার নির্বাচনী ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মত বিনিময় সভা সম্পন্ন

  • প্রকাশিত ০৪:০২ অপরাহ্ন সোমবার, ফেব্রুয়ারী ০৯, ২০২৬
কক্সবাজার নির্বাচনী ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মত বিনিময় সভা সম্পন্ন
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার নির্বাচনী ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মত বিনিময় সভা সম্পন্ন 



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলার নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

গত ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার এর সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলার নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জনাব এ.এন.এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার। 

উক্ত মতবিনিময় সভায় সভপতিত্ব করেন জনাব মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার । সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, অনিয়ম প্রতিরোধ এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ