• ২০২৬ ফেব্রুয়ারী ১০, মঙ্গলবার, ১৪৩২ মাঘ ২৮
  • সর্বশেষ আপডেট : ১০:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার ঈদগাঁও থানার ওসিসহ ১৭ ঘন্টা যৌথ অভিযান পরিচালিত

  • প্রকাশিত ১০:০২ অপরাহ্ন মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬
কক্সবাজার ঈদগাঁও থানার ওসিসহ ১৭ ঘন্টা যৌথ অভিযান পরিচালিত
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার ঈদগাঁও থানার ওসিসহ ১৭ ঘন্টা যৌথ অভিযান পরিচালিত 


আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ০৯০০ ঘণ্টা থেকে বিকাল ১৭০০ ঘণ্টা পর্যন্ত ঈদগাঁও এলাকায় একটি যৌথ টহল পরিচালনা করা হয়।

উক্ত যৌথ টহল কার্যক্রমে বেসামরিক প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। টহলটি ঈদগাঁও বাজার, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ এলাকাসহ ঈদগাঁও ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান, প্রধান সড়ক ও স্থানীয় বাজারসমূহে পরিচালিত হয়।

টহল চলাকালীন স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয় এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। যৌথ টহলের দৃশ্যমান ও সমন্বিত উপস্থিতি স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি সৃষ্টি করে এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে তাদের উৎসাহিত করে।

এই যৌথ শোডাউনের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে আস্থা ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় এলাকায় নিয়মিত যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ