কক্সবাজার টেকনাফ ০৪ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশের সাড়াঁশি অভিযানে অপহৃত ০১ জন ভিকটিম উদ্ধার এবং অপহরণের ঘটনায় জড়িত ৪ জন অপহরণকারী গ্রেফতার।
গত ১৩/০২/২০২৬ খ্রি. তারিখ রাত অনুমান ২২:৩০ ঘটিকায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দরগাহছড়া সাকিনের নুরুল ইসলাম(৫০) এর বসত বাড়ীতে অভিযানে পরিচালনা করে অপহৃত ভিকটিম জুবায়ের (১৭)’কে উদ্ধার পূর্বক উক্ত অপহরণের ঘটনায় জড়িত ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ অপহরণ ও মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ থানা এলাকা, কক্সবাজার জেলা এবং দেশের বিভিন্ন জেলা হতে লোকজন সংগ্রহ করে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়পূর্বক অবৈধভাবে সমুদ্রপথে বিদেশে পাচার করে আসছিল। উদ্ধারকৃত ভিকটিমকে প্রায় ০২ (দুই) মাস পূর্বে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে নিয়ে গিয়ে মায়ানমারের জঙ্গলে প্রায় ৫০ (পঞ্চাশ) দিন আটক রাখা হয়। পরবর্তীতে ভিকটিমের বয়স কম হওয়ায় তাকে পুনরায় বাংলাদেশে এনে ১নং আসামী নুরুল ইসলাম (৫০)-এর বাড়িতে আটক রেখে মুক্তিপণ দাবি করা হয়। ভিকটিমের পরিবার দাবীকৃত ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা বিকাশের মাধ্যমে প্রদান করলেও ভিকটিমকে মুক্তি না দিয়ে পুনরায় অতিরিক্ত মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার কর্তৃক টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি টমটম (ইজি বাইক) উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
উল্লেখ্য, যে, ২নং আসামী আব্দুল্লাহ (২৫)-এর বিরুদ্ধে টেকনাফ থানার এফআইআর নং-৬৮/২৭৯, তারিখ—২৫ এপ্রিল ২০২৫, ধারা—৭/৮/৯/১১ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
অপহৃত ভিকটিম হলেন,
০১। জুবায়ের (১৭), পিতা-মৃত ইমাম হোছন, মাতা-মনোয়ারা বেগম, সাং-ঝিমংখালী, ০৬নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার
গ্রেফতারকৃত আসামীরা হলেন,
১। নুরুল ইসলাম (৫০), পিতা—মৃত কাশেম আলী, মাতা—মৃত পেঠান খাতুন, সাং: দরগাহছড়া, ১নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার।
২। আব্দুল্লাহ (২৫), পিতা—মৃত আব্দুস ছালাম, মাতা—শবে মেহরাজ, সাং: দরগাহছড়া, ১নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার।
৩। ছিদ্দিক আহমদ (৫৪), পিতা—মৃত কাশেম আলী, মাতা—মৃত ছবন খাতুন, সাং: দরগাহছড়া, ১নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার।
৪। হামিদ উল্লাহ (১৯) (রোহিঙ্গা), পিতা—আলী আকবর, মাতা—নেছারুন, সাং—বালুখালী, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১০, ব্লক-এফ-১৭, থানা—উখিয়া, জেলা—কক্সবাজার।
মতামত দিন