• ২০২৬ ফেব্রুয়ারী ১৯, বৃহস্পতিবার, ১৪৩২ ফাল্গুন ৬
  • সর্বশেষ আপডেট : ০৪:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিত ০৪:০২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬
সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ 


অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত (২০২৬-২৭) এর ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে এক আনন্দঘন পরিবেশে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।

দায়িত্ব গ্রহণকারী নতুন কমিটির সদস্যরা হলেন, সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সিনিয়র

সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার, সহ- সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধক্ষ্য শহিদুর রহমান জুয়েল,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ,  তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো‍: কামরুল আলম,  দপ্তর সম্পাদক দেলওয়ার  হোসেন মান্না,কার্যনির্বাহী সদস্য পদে মো: মশাহিদ আলী  ও সৈয়দ রাসেল আহমদ। 

এসময় বিদায়ী কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম বর্তমান কোষাধক্ষ্য শহীদুর রহমান জুয়েলকে সংগঠনের বিগত সেশনের আয়-ব্যয়ের হিসাব বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে  বক্তারা, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালে মহান  মুক্তিযুদ্ধ এবং  

২০২৪ সালে ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাব সহ শাহাদত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তারপর, দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারা পেশাদারিত্বের পাশাপাশি ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।সভায় আরো বক্তব্য রাখেন, ক্লাব সদস্য নুরুল ইসলাম, নাহিদ আহমদ, জসিম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ