• ২০২৬ ফেব্রুয়ারী ২৭, শুক্রবার, ১৪৩২ ফাল্গুন ১৫
  • সর্বশেষ আপডেট : ০৮:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

  • প্রকাশিত ০৮:০২ অপরাহ্ন শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬
আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর
File
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম|

আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর


জয়পুরহাটের কালাই উপজেলায় আলুর দাম বৃদ্ধি, কৃষি খাতের সার্বিক উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জোরালো উদ্যোগের ঘোষণা দিয়েছেন মোঃ আব্দুল বারী। তিনি জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কালাই উপজেলার কালাই মডেল মসজিদ কমপ্লেক্স-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, তার সংসদীয় এলাকায় জুয়া, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আলুর অস্বাভাবিক দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজার স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কৃষি খাতের আধুনিকায়ন, সার ও বীজের সহজলভ্যতা নিশ্চিতকরণ এবং উৎপাদন ব্যয় কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নেও তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। নিজের নাম ভাঙিয়ে কেউ যেন অবৈধ সুবিধা নিতে না পারে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, পৌর বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদার ও আব্দুল আলীম।

সভা শুরুর আগে কোরআন তেলাওয়াত করেন কালাই উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি কাজী মোঃ শফিকুল ইসলাম। এতে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন। উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ