• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত ০৩:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
File
মহিউছ শাহজাহানপুর প্রতিনিধি

শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


বগুড়ার শাজাহানপুর উপজেলা-এ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

উপজেলা সেক্রেটারি রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে শ্রমিক সমাজের নৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ইসলামী মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ