জৈন্তাপুরে মাইক্রোবাস ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটক ৪
সিলেটের জৈন্তাপুর মডেল থানার সম্মুখে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও একটি মাইক্রোবাস সহ ৪ জনকে আটক করা হয়েছে ।
২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় এসআই লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে চেকপোস্টে ডিউটি চলাকালে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাস (রেজি. নং ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭) তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন রবিউল হাসান (২৫), পিতা আফছার আলী, বাইচাইল।
মোঃ সাহাদৎ হোসেন (১৯), পিতা মফিজুর রহমান, মোঃ অন্তর (১৯), পিতা শহিদুল ইসলাম উভয়ের ঘাটাইল, টাঙ্গাইল; এবং আলীমুর রাজি (৩২), পিতা রেজাউল ইসলাম, পাথালিয়া, জামালপুর। পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫টি প্লাস্টিকের বস্তায় ৫৭ হাজার টাকা মূল্যমানের ২৮৫ বক্স কাবেরী মেহেদী। ৩ লাখ টাকা মূল্যমানের ৫টি বস্তায় ১২০০ পিস পোন্ডস ফেইস ওয়াস। ৮ হাজার টাকা মূল্যমানের ওলিভ ওয়েল, ৯ হাজার টাকা মূল্যমানের ওলিভ ওয়েল। ৮ হাজার ৭৫০ টাকা মূল্যমানের সেবেন ওয়েল। ৯৪ হাজার ৫০০ টাকা মূল্যমানের ফেস ওয়াস। এছাড়া জব্দকৃত হাইএস মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ২০ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ২৪ লাখ ৭৭ হাজার ২৫০ টাকা বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ঘটনাটি ঘটে জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায়। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।আটক চার আসামিকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
মতামত দিন