• ২০২৬ Jun ১৫, সোমবার, ১৪৩৩ আষাঢ় ১
  • সর্বশেষ আপডেট : ০১:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

  • প্রকাশিত ০২:০৬ অপরাহ্ন সোমবার, Jun ১৫, ২০২৬
সিলেটে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
file
জসিম উদ্দিন, গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি :

সিলেটে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক


 সিলেটে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, শনিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, কমলা, মাল্টা, আঙ্গুর, পেঁয়াজ, অলিভ অয়েল এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত টাটা ট্রাক আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ