♦️মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদী'র সহযোগিতায় আরোও একটি পরিবার পূর্ণতা ফিরে পেলো। ♦️♦️
♦️♦️নববধূর হাতের মেহেদী ছাপ মুছে যাবার আগেই দাম্পত্য কলহে দুই পরিবারের দ্বন্ধের কারনে একটি মধুর সম্পর্ক বিষাদে রুপ নেয়। ১৭ সেপ্টেম্বর মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদী বিনা পারিশ্রমিকে নিরলস প্রচেষ্টা চালিয়ে উক্ত দু'পরিবারের দীর্ঘ ১ বছরের দ্বন্ধের অবসান ঘটিয়ে পরিবার দু'টিকে একত্রিত করে সারাজীবন সৌহার্দপূর্ণ সহাবস্থান বজায় রাখার অঙ্গিকার আদায়পূর্বক একটি সম্পর্কের পূর্ণতা দিতে সক্ষম হয়েছেন।🌹🌹
♥️দাম্পত্য কলহ নিরসন এবং একটি পরিবারের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লেগে পুনরায় পূর্ণতা ফিরে পাওয়া সমাজের ইতিবাচক পরিবর্তনের এক অনন্য দৃষ্টান্ত। পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে পারস্পরিক সমঝোতা, ক্ষমা এবং সঠিক সময়ে সঠিক মধ্যস্থতা কতটা কার্যকরী হতে পারে, এই ঘটনা তারই প্রমাণ দেয়।♥️
মতামত দিন