• ২০২৬ মার্চ ০৮, রবিবার, ১৪৩২ ফাল্গুন ২৩
  • সর্বশেষ আপডেট : ১২:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাঙ্গাইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার।

  • প্রকাশিত ০১:০৩ পূর্বাহ্ন রবিবার, মার্চ ০৮, ২০২৬
টাঙ্গাইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাঙ্গাইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (টাঙ্গাইল সদর সার্কেল)।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাগর আলী (২৮), টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে; পনির (২৭), একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে; আনিছুর রহমান আনিছ, ইসমাইল হোসেনের ছেলে; এবং ঢাকার ধামরাই উপজেলার চৌহাট এলাকার জাহিদ হোসেন (৩০), রজ্জব আলীর ছেলে ও বিপ্লব হোসেন হৃদয় (২৫), বাবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে দ্রুত অন্য জেলায় পাচার করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। 


সর্বশেষ