• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৫
  • সর্বশেষ আপডেট : ১২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গভীর রাতে ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

  • প্রকাশিত ১২:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
গভীর রাতে ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


গভীর রাতে ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৮

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।

তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ