• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৫
  • সর্বশেষ আপডেট : ১২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গাড়ি ভাঙচুরের নাটক সাজিয়ে পুলিশি প্রহরায় পরীমণি, অক্ষত গাড়ি

  • প্রকাশিত ১২:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
গাড়ি ভাঙচুরের নাটক সাজিয়ে পুলিশি প্রহরায় পরীমণি, অক্ষত গাড়ি
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


গাড়ি ভাঙচুরের নাটক সাজিয়ে পুলিশি প্রহরায় পরীমণি, অক্ষত গাড়ি

০৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম | 

গুলশানে গভীর রাতে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে এ অভিযোগ করেন তিনি। তবে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকেরা তাঁর গাড়িতে ভাঙচুরের কোনো চিহ্ন দেখতে পাননি। 

এ নিয়ে পরীমণি ও সাংবাদিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করেন অভিনেত্রী। ফেসবুক লাইভে পরীমণি দাবি করেন, রাজধানীর গুলশানের মতো অভিজাত এলাকায় মধ্যরাতে তাঁর গাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ সময় দেশে সাধারণ নাগরিকের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 পরীমণির ভাষ্য, ঘটনার পরপরই তিনি থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় সাংবাদিকদের দায়ী করেন অভিনেত্রী। 

তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাবি, পুলিশ এসে পরীমণির গাড়ি পরীক্ষা করে। তখন গাড়িটি অক্ষত অবস্থায় দেখা যায়। ভাঙচুরের কোনো দৃশ্যমান চিহ্নও ছিল না।

 এদিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে পরীমণির বাগ্‌বিতণ্ডা হয়। সাংবাদিকদের অভিযোগ, প্রথমে তাঁদের উদ্দেশে মধ্যমা আঙুল দেখান এবং গালিগালাজ করেন অভিনেত্রী। এর প্রতিবাদে সাংবাদিকেরা তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

 ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশি প্রহরায় ঘটনাস্থল ছাড়েন পরীমণি।

 

সর্বশেষ