• ২০২৬ Jul ১২, রবিবার, ১৪৩৩ আষাঢ় ২৮
  • সর্বশেষ আপডেট : ০৮:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জ্বালানি তেল সংকটে মধুপুর প্রশাসনের নির্দেশনা।

  • প্রকাশিত ০৮:০৭ অপরাহ্ন রবিবার, Jul ১২, ২০২৬
জ্বালানি তেল সংকটে মধুপুর প্রশাসনের নির্দেশনা।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

জ্বালানি তেল সংকটে মধুপুর প্রশাসনের নির্দেশনা।

টাঙ্গাইলের মধুপুর উপজেলা জ্বালানি তেলের সীমিত মজুত পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় ফিলিং স্টেশনগুলোতে বিশৃঙ্খলা এড়াতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, উপজেলার সকল ফিলিং স্টেশন মালিক ও গ্রাহকদের স্বার্থে নিম্নোক্ত নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।

নির্দেশনাগুলো হলো—

* বোতল, কন্টেইনার বা ড্রামে করে কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি বা সংগ্রহ করা যাবে না।

* মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট গাড়ির বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

* মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রাম ট্রাকে আপাতত জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, কোনো ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা যদি অনিয়ম বা স্বেচ্ছাচারিতায় জড়িত থাকে, তবে তা প্রমাণসহ উপজেলা নির্বাহী অফিসারের হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসন আশা করছে, এসব নির্দেশনা মেনে চললে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত হবে এবং সাধারণ জনগণের ভোগান্তি অনেকটাই কমে আসবে।


সর্বশেষ