• ২০২৬ মার্চ ২৪, মঙ্গলবার, ১৪৩২ চৈত্র ১০
  • সর্বশেষ আপডেট : ০৪:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মসজিদের ভেতর থেকে মোটরসাইকেল চুরি, এলাকায় চাঞ্চল্য।

  • প্রকাশিত ০৫:০৩ অপরাহ্ন মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
মসজিদের ভেতর থেকে মোটরসাইকেল চুরি, এলাকায় চাঞ্চল্য।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

মসজিদের ভেতর থেকে মোটরসাইকেল চুরি, এলাকায় চাঞ্চল্য।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিয়ালা গ্রামে মসজিদের ভেতর থেকে মোটরসাইকেল চুরির একটি দুঃসাহসিক ঘটনা ঘটেছে। গতকাল (১৮ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিয়ালা গ্রামের একটি মসজিদের ভেতরে নিরাপদ মনে করে লাল রঙের একটি Yamaha Fazer মোটরসাইকেল রাখা হয়েছিল। নামাজের সময় সুযোগ বুঝে দুর্বৃত্তরা মসজিদের ভেতর থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রে জানা যায়, চোর মোটরসাইকেলটি নিয়ে বাসাইল স্ট্যান্ড হয়ে আন্দিরা পাড়া রোড (টি অ্যান্ড টি রোড) দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, একটি সংঘবদ্ধ চোরচক্র আগে থেকেই এলাকাটি পর্যবেক্ষণ করছিল এবং পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটিয়েছে। জনবহুল এলাকা ও ধর্মীয় স্থানের ভেতর থেকে এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি অনুরোধ জানিয়েছেন, কেউ যদি মোটরসাইকেলটির সন্ধান পান অথবা সন্দেহভাজন কাউকে শনাক্ত করতে পারেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার সঙ্গে যোগাযোগ করার জন্য।


সর্বশেষ