• ২০২৬ Jun ২৬, শুক্রবার, ১৪৩৩ আষাঢ় ১২
  • সর্বশেষ আপডেট : ১০:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

  • প্রকাশিত ০৩:০৬ অপরাহ্ন শুক্রবার, Jun ২৬, ২০২৬
শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
File
তৌফিক এলাহি বগুড়া প্রতিনিধি:

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন


বগুড়ার শাজাহানপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশ এর পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুনে ওই বাড়িতে মজুত করা আলু, পেঁয়াজ, ধানবীজ সহ কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে গেছে। 

 মঙ্গলবার (২৪ মার্চ) ভোর রাতে দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এই ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম আকাশ মোবাইল ফোনে বলেন, রাজনৈতিক শত্রুতা থেকে আমার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আগুনে বিভিন্ন ফসল ও আমার দোকানের কিছু পুরনো আসবাব পুড়ে গেছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবাল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন কীভাবে লেগেছে, তদন্ত শেষে বলা যাবে। এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

সর্বশেষ