• ২০২৬ Jul ১২, রবিবার, ১৪৩৩ আষাঢ় ২৮
  • সর্বশেষ আপডেট : ০৬:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাংগাইলের মেয়ে কুড়িগ্রামের রৌমারীতে আটক, এলাকায় চাঞ্চল্য।

  • প্রকাশিত ০৬:০৭ অপরাহ্ন রবিবার, Jul ১২, ২০২৬
টাংগাইলের মেয়ে কুড়িগ্রামের রৌমারীতে আটক, এলাকায় চাঞ্চল্য।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাংগাইলের মেয়ে কুড়িগ্রামের রৌমারীতে আটক, এলাকায় চাঞ্চল্য।

 কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক তরুণ-তরুণীকে আটক করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মোঃ সবুরের ছেলে মোঃ হাসান মিয়া টাঙ্গাইল জেলার জান্নাতি খাতুন নামে এক তরুণীকে নিয়ে নিজ গ্রামে আসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের আটক করে।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করে। তবে কী উদ্দেশ্যে ওই তরুণীকে গ্রামে আনা হয়েছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।


সর্বশেষ