• ২০২৬ মার্চ ২৫, বুধবার, ১৪৩২ চৈত্র ১১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাংগাইলের কালিহাতীতে শিশু পাচারকারী নারী আটক, মুচলেকায় মুক্ত।

  • প্রকাশিত ০৪:০৩ অপরাহ্ন বুধবার, মার্চ ২৫, ২০২৬
টাংগাইলের কালিহাতীতে শিশু পাচারকারী নারী আটক, মুচলেকায় মুক্ত।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

কালিহাতীতে শিশু পাচারকারী নারী আটক, মুচলেকায় মুক্ত।


টাংগাইলের কালিহাতী উপজেলায় শিশু পাচারকারী চক্রের এক নারী সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় এলাকাবাসী ওই নারীকে হাতেনাতে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে শিশু পাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ততার সত্যতা মেলে। উত্তেজিত জনতা তাকে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সোপর্দ করে।

পরবর্তীতে জনপ্রতিনিধিরা বিষয়টি নিয়ে আলোচনা করে ওই নারীর কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকার নেন। তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করলে সতর্কতামূলকভাবে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কোনো সন্দেহজনক বা অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ