• ২০২৬ সেপ্টেম্বর ০১, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ১৬
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার ছাত্রদল নেতা খুন- ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার!

  • প্রকাশিত ১২:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
কক্সবাজার ছাত্রদল নেতা খুন- ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার!
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার ছাত্রদল নেতা খুন- ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার! 


কক্সবাজার শহরের কবিতা চত্বরস্থ সৈকতে খুন হওয়া পাহাড়তলির  খোরশেদ হত্যার অন্যতম অভিযুক্ত Kaka Tareq চকরিয়ার খুটাখালি থেকে গ্রেফতার।

ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্কই কি শেষ পর্যন্ত পরিণত হলো নির্মম হত্যাকাণ্ডে! খুনি তারেক ও নিহত খোরশেদ দু’জনই ছিল ঘনিষ্ঠ বন্ধু। আর সেই সম্পর্কের মাঝখানে ছিলএক যুবতী,যার নাম তারিন, যে দু’জনেরই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

 গত মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় নির্জন স্থানে খোরশেদ ও তারিন একসঙ্গে ছিল।ঠিক সেই সময় সেখানে হাজির হয় তারেক। মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা… তর্ক-বিতর্ক থেকে শুরু হয়ে যায় ভয়ংকর পরিস্থিতি একপর্যায়ে ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন খোরশেদ।

এই আলোচিত হত্যাকাণ্ডে এখন অভিযোগের তীর সমন্বয়ক তারিনের দিকে। মোবাইল ফোনে সে তারেকের কথা বলেনি।অনেকের দাবি,ঘটনার সময় তার ভূমিকায় রয়েছে প্রশ্ন। তবে মোবাইল ফোনে এসব অভিযোগ অস্বীকার করে তারিন দিয়েছেন ভিন্ন বক্তব্য!

সর্বশেষ