• ২০২৬ মার্চ ২৫, বুধবার, ১৪৩২ চৈত্র ১১
  • সর্বশেষ আপডেট : ১০:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

★কালাইয়ে গণহত্যা দিবস পালিত

  • প্রকাশিত ১১:০৩ অপরাহ্ন বুধবার, মার্চ ২৫, ২০২৬
★কালাইয়ে গণহত্যা দিবস পালিত
File
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

★কালাইয়ে গণহত্যা দিবস পালিত


জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায়  ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার ২৫ মার্চ ২০২৬ সকাল ১১ টায়  কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা আলোচনা সভায় সভাপতিত্বে করেন। এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৌদুদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিনসহ আরো অনেকে। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। একাত্তরের অগ্নিঝরা ২৫ মার্চে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, বীভৎস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। সেই রাতে বর্বর পাকবাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ে। তারা মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা ‘কালরাত’ হিসেবে পরিচিত।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ