• ২০২৬ Jul ১২, রবিবার, ১৪৩৩ আষাঢ় ২৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পঞ্চগড়ের বুড়াবুড়ি ইউনিয়নে স্বাধীনতার পোস্টার লাগাচ্ছেন গ্রামপুলিশ ও উদ্যোক্তা

  • প্রকাশিত ০৭:০৭ অপরাহ্ন রবিবার, Jul ১২, ২০২৬
পঞ্চগড়ের বুড়াবুড়ি ইউনিয়নে স্বাধীনতার পোস্টার লাগাচ্ছেন গ্রামপুলিশ ও উদ্যোক্তা
File
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পোস্টার লাগাচ্ছেন গ্রামপুলিশ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন চত্বরের ভিতরে ও বাউন্ডারীর বাহিরে গ্রাম পুলিশ ও উদ্যোক্তাকে পোস্টার লাগাতে দেখা যায়।

জানা যায়, দেশব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে গ্রামপুলিশ ও উদ্যোক্তারা বিভিন্ন এলাকায় পোস্টার ও ব্যানার লাগাচ্ছেন, তারই ধারাবাহিকতায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে গ্রামপুলিশ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মিলে মহান স্বাধীনতা দিবসের পোস্টার লাগানোর এমন দৃশ্য চোখে পড়ে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নির্দেশনা অনুযায়ী শতভাগ আমরা পোস্টার লাগিয়েছি। এই পোস্টার লাগানো কার্যক্রমের মাধ্যমে স্বাধীনতা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সবাইকে এই বিশেষ দিন সম্পর্কে সচেতন করার প্রয়াস নেওয়া হয়।

সর্বশেষ