• ২০২৬ মার্চ ২৬, বৃহস্পতিবার, ১৪৩২ চৈত্র ১২
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চলন্ত সিএনজিতে দুঃসাহসিক ছিনতাই, আহত যুবক।

  • প্রকাশিত ০৩:০৩ অপরাহ্ন বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
চলন্ত সিএনজিতে দুঃসাহসিক ছিনতাই, আহত যুবক।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল

চলন্ত সিএনজিতে দুঃসাহসিক ছিনতাই, আহত যুবক।

সখীপুর (টাঙ্গাইল) | ২৫ মার্চ ২০২৬।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে চলন্ত সিএনজিতে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১টার দিকে উপজেলার ছোটচওনা ঘাটপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নীরব হাসান (১৭) উপজেলার বড়চওনা চাম্বলতলা এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে। জানা গেছে, দুপুরে সে কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় তার নানার বাড়ি থেকে সিএনজিযোগে বড়চওনা ফিরছিল। পথিমধ্যে ছোটচওনা ঘাটপাড় এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ছিনতাইকারী চলন্ত সিএনজিতে অতর্কিত হামলা চালায়।

এ সময় ছিনতাইকারীরা নীরবকে আঘাত করে এবং তার কাছে থাকা দামী মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। হামলায় নীরব আহত হয়।

দিনের আলোতে জনাকীর্ণ এলাকায় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। আহত নীরব বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারী চক্রকে শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।


সর্বশেষ