• ২০২৬ Jul ০৩, শুক্রবার, ১৪৩৩ আষাঢ় ১৯
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় ১ডজন মা'ম'লার আসামি সাবেক এমপি জিন্নাহ গ্ৰে'ফতার

  • প্রকাশিত ০৪:০৭ অপরাহ্ন শুক্রবার, Jul ০৩, ২০২৬
বগুড়ায় ১ডজন মা'ম'লার আসামি সাবেক এমপি জিন্নাহ গ্ৰে'ফতার
File
তৌফিক এলাহি বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় ১ডজন মা'ম'লার আসামি সাবেক এমপি জিন্নাহ গ্ৰে'ফতার 


বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনসহ বর্তমানে মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জাতীয় পার্টির এই কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ