• ২০২৬ মার্চ ২৮, শনিবার, ১৪৩২ চৈত্র ১৩
  • সর্বশেষ আপডেট : ০১:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু

  • প্রকাশিত ০২:০৩ পূর্বাহ্ন শনিবার, মার্চ ২৮, ২০২৬
জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সিলেট।

জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু


গোয়াইনঘাট,জৈন্তাপুর  (সিলেট) প্রতিনিধি : সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটক নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে জিহাদ (১১)।

২৭ মার্চ শুক্রবার  দুপুর ১২ টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সহপাঠীরা ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে  জিহাদ তার দাদির সাথে নরসিংদী থেকে জাফলংয়ে বেড়াতে আসে। জিহাদসহ কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে জিহাদ স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন  দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার।

সর্বশেষ