• ২০২৬ অক্টোবর ২৮, বুধবার, ১৪৩৩ কার্তিক ১৩
  • সর্বশেষ আপডেট : ০৫:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২

  • প্রকাশিত ০৫:১০ অপরাহ্ন বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২
Time Bangla news
নাহিদ সিলেট

সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২


সিলেট প্রতিনিধি: আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) ভোর আনুমানিক সকাল ৬টা থেকে ৭টার মধ্যে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় নবগঠিত সিলেট মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করার চেষ্টা করা হয়।

এ সময় ছাত্রলীগের ব্যানারসহ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা।

জানা যায়, নবগঠিত সিলেট মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। পরে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তবে আটক ব্যক্তিদের পরিচয়, ঘটনার বিস্তারিত এবং এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ