• ২০২৬ Jul ১২, রবিবার, ১৪৩৩ আষাঢ় ২৮
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাংগাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত।

  • প্রকাশিত ০৭:০৭ অপরাহ্ন রবিবার, Jul ১২, ২০২৬
টাংগাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে বাসটি মহাসড়কের পাশে থেমে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেললাইনের ওপর বসে ছিলেন।

এমন অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেনটি দ্রুতগতিতে ওই স্থানে পৌঁছালে তারা ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহগুলো উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ