• ২০২৬ মে ১৩, বুধবার, ১৪৩৩ বৈশাখ ৩০
  • সর্বশেষ আপডেট : ০১:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাংগাইলের মধুপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা।

  • প্রকাশিত ০৩:০৫ অপরাহ্ন বুধবার, মে ১৩, ২০২৬
টাংগাইলের মধুপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাংগাইলের মধুপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা।

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে একটি মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) উপজেলার পিরোজপুর বাজার এলাকায় অবস্থিত “আল আমিন স্টোর” নামক দোকানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রমাণিত হয় যে, দোকানটি প্রতি লিটার পেট্রোল ২৫০ টাকায় বিক্রি করছিল, যা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।

এ অপরাধে দোকানের মালিক আল-আমিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি সংক্রান্ত বিষয়ে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণকে কঠোরভাবে সতর্ক ও সচেতন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নঈম উদ্দীন।


সর্বশেষ