• ২০২৬ মার্চ ২৮, শনিবার, ১৪৩২ চৈত্র ১৪
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাঙ্গাইলে গৃহবধূ মলির রহস্যজনক মৃত্যু: ধর্ষণের পর হত্যার অভিযোগ, পলাতক স্বামী ও শ্বশুর।

  • প্রকাশিত ০৭:০৩ অপরাহ্ন শনিবার, মার্চ ২৮, ২০২৬
টাঙ্গাইলে গৃহবধূ মলির রহস্যজনক মৃত্যু: ধর্ষণের পর হত্যার অভিযোগ, পলাতক স্বামী ও শ্বশুর।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।


টাঙ্গাইলে গৃহবধূ মলির রহস্যজনক মৃত্যু: ধর্ষণের পর হত্যার অভিযোগ, পলাতক স্বামী ও শ্বশুর।

টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া এলাকায় গৃহবধূ মলি'র রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেছেন স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ ২০২৬ তারিখে নিজ বাসার একটি কক্ষ থেকে মলির মরদেহ উদ্ধার করে পুলিশ। বিছানার উপর চিত হয়ে থাকা অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ সময় তার পায়ের কাছে একটি ওড়না, মাথার পাশে গামছা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি পরিবারের সদস্যদের।

নিহতের বড় বোন পলি অভিযোগ করে বলেন,

“লাশ বুঝে নিতে পুলিশ আমাদের একটি কাগজে স্বাক্ষর করতে বলে। আমরা কোনো কিছু না বুঝেই বিশ্বাস করে স্বাক্ষর দেই। পরে জানতে পারি, সেটি সুরতহাল রিপোর্টে ব্যবহার করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেবেন।

পরিবারের দাবি, মলির শ্বশুর অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সেই সূত্র ধরেই তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে তাদের অভিযোগ।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই নিহতের স্বামী কাদের মিয়া এবং শ্বশুর নুরুল ইসলাম পলাতক রয়েছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মলির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।


সর্বশেষ