• ২০২৬ মার্চ ২৮, শনিবার, ১৪৩২ চৈত্র ১৪
  • সর্বশেষ আপডেট : ০৯:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযানে ২টি ইঞ্জিনচালিত নৌকা বিকল, ২জনকে কারাদণ্ড।

  • প্রকাশিত ০৯:০৩ অপরাহ্ন শনিবার, মার্চ ২৮, ২০২৬
জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযানে ২টি ইঞ্জিনচালিত নৌকা বিকল, ২জনকে কারাদণ্ড।
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সিলেট।

জৈন্তাপুরে মোবাইল কোর্টে অভিযানে ২টি ইঞ্জিনচালিত নৌকা বিকল, ২জনকে কারাদণ্ড।



জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে অবৈধ ভাবে  বালু উত্তোলনের দায়ে ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

২৮ মার্চ শনিবার জৈন্তাপুর উপজেলার সারী-৩ এর লালাখাল এলাকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্ব দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ইজারা বহিবুত স্থান থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত নৌকা বিকল করে দেওয়া হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি নৌকা ও সংশ্লিষ্ট লোকজন পালিয়ে যায়।

অপরদিকে জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্ব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইজারা বিহীন নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ২জনকে আটক করা হয়। তারা হলেন জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষীপুর গ্রামের মসকত আলীর ছেলে নবী ইসলাম আমিন (১৯), চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত কাশেম আলীর ছেলে নূরউদ্দিন ইসলাম (৪৫)। 

জৈন্তাপুরে নিজপাট ইউনিয়নের বাসিন্ধা রহিম উদ্দিন, ফখরুল ইসলাম, মনির উদ্দিন, আমির উদ্দিন জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন জৈন্তাপুরের ইজারাভূক্ত বড়গং নদীর ইজারাদার মের্সাস সানি-সোহা এন্টারপ্রাইজ এর পরিচালক চন্দন তালুকদার অতিরিক্ত মুনাফা আদায় করতে ও তার সহযোগি এবং স্থানীয় কতিপয় ব্যক্তি ইজারা আইন লঙ্গন করে নদীর পাড়, পানি উন্নয়ন বোর্ড এর বেড়ীবাঁধ, কবরস্থান, শ্মাসন, বসতভিটা, ফসলী জমি হতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান। 

পৃথক দুটি অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬/১৫ ধারায় দুইটি মামলায় ২জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, পরিবেশ ধ্বংস করে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ