• ২০২৬ মার্চ ৩০, সোমবার, ১৪৩২ চৈত্র ১৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাঙ্গাইলে কলেজছাত্রের মৃত্যু: পারিবারিক অভিমানের জেরে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ।

  • প্রকাশিত ০১:০৩ পূর্বাহ্ন সোমবার, মার্চ ৩০, ২০২৬
টাঙ্গাইলে কলেজছাত্রের মৃত্যু: পারিবারিক অভিমানের জেরে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি টাংগাইল।

টাঙ্গাইলে কলেজছাত্রের মৃত্যু: পারিবারিক অভিমানের জেরে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামে এক মর্মান্তিক ঘটনায় কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ মেহেদী হাসান (১৮)। তিনি ওই গ্রামের লাল মাহমুদের ছেলে এবং স্থানীয় নারুচি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার কিছু সময় আগে পরিবারের সদস্যদের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়। এর জেরে অভিমান ও মানসিক কষ্ট থেকে তিনি নিজের ঘরের ভেতরে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে নিচে নামান। তবে তখন তিনি আর জীবিত ছিলেন না বলে নিশ্চিত হওয়া যায়।

ঘটনার খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। চিরকুটে তিনি বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন এবং তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানিয়েছেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ