• ২০২৬ এপ্রিল ০৫, রবিবার, ১৪৩২ চৈত্র ২১
  • সর্বশেষ আপডেট : ০৫:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উত্তরবঙ্গে সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিউলাইট অর্গ্যানাইজেশনের ভূমিকা অপরিসীম

  • প্রকাশিত ০৫:০৪ পূর্বাহ্ন রবিবার, এপ্রিল ০৫, ২০২৬
উত্তরবঙ্গে সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিউলাইট অর্গ্যানাইজেশনের ভূমিকা অপরিসীম
File
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

নিউলাইট ইয়্যুথ ডেভেল্পমেন্ট ট্রেইনিং অর্গ্যানাইজেশন একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান। যা উত্তরবঙ্গে সামাজিক উন্নয়ণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম। এই সংস্থাটি সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিউলাইট সংস্থা বেকার যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমান আকারে এ যাবত পর্যন্ত প্রায় ১০ হাজারের অধিক মানুষকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। এতে প্রায় ৪ হাজারের মত স্বকর্মসংস্থান সৃষ্টি হয়েছে। নিউলাইট অর্গ্যানাইজেশন প্রতিষ্ঠান যেসব প্রশিক্ষণ দিয়ে আসছেন সেগুলি হচ্ছে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গবাদি প্রাণি পালন, গরু মোটাতাজাকরণ, নকশিপণ্য তৈরী, ড্রাইভিং প্রশিক্ষণ, ভূমি জরিপ, ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ও ভ্রাম্যমান হস্তশিল্প প্রশিক্ষণ।
এছাড়া নিউলাইট অর্গ্যানাইজেশন বিভিন্ন জাতীয় দিবস পালন, জাতীয় যুব সমাবেশে অংশগ্রহণ, স্মার্ট বাংলাদেশ গড়া সহ বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ, জাতীয় প্রাণিসপ্তাহ পালন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম, মাদক কুফল সংক্রান্ত সেমিনার, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সেমিনার, বাল্য ও যৌতুক নিরোধ বিষয়ক সেমিনার, জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত সেমিনার, বৃক্ষরোপন ও চারা বিতরণ, এইচআইভি, লিভার ক্যান্সার ভয়াবহতা ও সর্তকতা, হেপাটাইটিস বি ভেকসিনেশন কর্মসূচী, মহামারি নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয় পদক্ষেপ, নিরাপদ সড়ক যাত্রী ও চালকের করনীয় বিষয়ে সচেতনতামূলক সেমিনার, হিজরাদের জন্য স্বাস্থ্যসেবা ও অর্থ সহায়তা, পল্লী অঞ্চলে ভ্রাম্যমান স্বাস্থসেবা, প্রাণিস্বাস্থসেবা কর্মসূচী, সেনিটেশন কর্মসূচী, গবাদি প্রাণির ফ্রি ভেকসিনেশন কর্মসূচী, ভূমিকম্প বিষয়ে সচেতনতা, যুব নেতৃত্ব বিকাশ করনীয়, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজ উন্নয়নমূলক নাটিকা প্রচার, খেলাধুলার আয়োজন, শীত বস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুযোগ মোকাবেলা, দদ্রিদের জন্য ঈদে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ, বন্যায় খাদ্য ও ত্রান বিতরণ ইত্যাদি কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচী পালন করে থাকে। নিউলাইট অর্গ্যানাইজেশন কাজের পরিধি বৃদ্ধির জন্য বাংলাদেশ কৃষি বিপণন অদিপ্তর (স্মারক নং: ১২.০২.৫৫০০.৭০০.২৯.০০১.১৮-৪১০), অনুপ্রেরণা সংস্থা, আইএসআইএসসি এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বহুমূখী কাজ করে যাচ্ছে। অত্র নিউলাইট অর্গ্যানাইজেশনের অধীনে আরোও ৩টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে যেমন- ইনফরমেশন টেকনোলোজি ভিশন ট্রেনিং ইন্সটিটিউট, টপমেরিট নাইট স্কুল এন্ড কলেজ  এবং নিউলাইট যুব প্রশিক্ষণ কেন্দ্র। উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সৈয়দপুর ও রংপুর জেলাতে নিউলাইটের কার্যক্রম বিরাজমান। নিউলাইটের অন্যতম একটি শ্লোগান বেকার জীবনের আলোর আর একটি নাম নিউলাইট।

সর্বশেষ