• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পরীক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান। শব্দ দূষণের কারণে মাইক জব্দ।

  • প্রকাশিত ০৭:০৬ অপরাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
পরীক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান। শব্দ দূষণের কারণে মাইক জব্দ।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

পরীক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান। শব্দ দূষণের কারণে মাইক জব্দ।

টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। আজ (১৫ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হয়েছে প্রাথমিকের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে শব্দদূষণ ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে স্থানীয় প্রশাসন সতর্ক ও তৎপর রয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন কেন্দ্রে দায়িত্ব পালনকালে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। জানা যায়, নিকটবর্তী বৈশাখী মেলার মাঠে এক ব্যক্তি মাইক বাজানোর চেষ্টা করলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইকসহ সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করেন এবং শব্দ প্রচার বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আজ থেকে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত কোনো প্রকার মাইক বা সাউন্ড বক্স ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এ নির্দেশনা অমান্য করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

প্রশাসনের পক্ষ থেকে সকল অভিভাবক, ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে।


সর্বশেষ