মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। আজ সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।
আন্তশিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও এসব ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে, এবারই প্রথম রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেয়ার অভিযোগে আন্দোলনের ঘটনাও ঘটেছিলো।
প্রকাশক ও সম্পাদক: কবি শংকর রায়
যোগাযোগ: ০১৭২০৫৩০৬৫৪
নিবন্ধন
সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল
রেজিস্ট্রেশন নাম্বার – ১৫, নিবন্ধন প্রদানের তারিখঃ ২৭/১০/২০২০,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা।
ঠিকানা
কপিরাইট Ⓒ ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By RoMi
মতামত দিন