• ২০২৬ মে ১৪, বৃহস্পতিবার, ১৪৩৩ বৈশাখ ৩১
  • সর্বশেষ আপডেট : ০৯:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • প্রকাশিত ০৯:০৫ পূর্বাহ্ন বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু
File
সাবিক ওমর রাজশাহী অঞ্চল:

বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু


বগুড়াকে নতুন সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধন শেষে তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এটি বগুড়াবাসীর জন্য গুরুত্বপূর্ণ একটি অর্জন। একই সঙ্গে তিনি বগুড়াকে একটি আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এর মাধ্যমে দেশের সিটি করপোরেশনের সংখ্যা দাঁড়ালো ১৩-তে। এর আগে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন হিসেবে কার্যক্রম চালিয়ে আসছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া রেজাউল করিম বাদশা-সহ স্থানীয় জনপ্রতিনিধিরাও সেখানে অংশ নেন।

ঐতিহাসিকভাবে বগুড়া পৌরসভার যাত্রা শুরু হয় ১৮৭৬ সালের ১ জুলাই, ব্রিটিশ শাসনামলে। উত্তরাঞ্চলের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে এটি অন্যতম। সময়ের সাথে এর আয়তন ও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি পায় এবং সর্বশেষ এটি দেশের বৃহৎ পৌরসভাগুলোর একটি হিসেবে পরিচিতি লাভ করে।

দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনে উন্নীত করার আলোচনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে এই ঘোষণার মধ্য দিয়ে বগুড়ার প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো।

এর আগে সকালে বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে অবস্থান করেন। পরে তিনি জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন এবং আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমেরও সূচনা করেন।

সর্বশেষ