• ২০২৬ মে ০২, শনিবার, ১৪৩৩ বৈশাখ ১৮
  • সর্বশেষ আপডেট : ১১:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচিতে মিরপুর দক্ষিণ থানা শাখার নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ

  • প্রকাশিত ১২:০৫ পূর্বাহ্ন শনিবার, মে ০২, ২০২৬
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচিতে মিরপুর দক্ষিণ থানা শাখার নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ
File
সাবিক ওমর সবুজ ঢাকা থেকে:

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচিতে মিরপুর দক্ষিণ থানা শাখার নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ


আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে আজ (১ মে) এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নের দাবিতে আয়োজিত এ সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে মিরপুর দক্ষিণ থানা শাখার অংশগ্রহণ ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। শাখাটির পক্ষ থেকে প্রায় পাঁচশত শ্রমিক ও নেতাকর্মী সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ব্যানার, স্লোগান ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে তাদের উপস্থিতি সমাবেশে এক ভিন্নমাত্রা যোগ করে এবং কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

সমাবেশে যোগদানের পূর্বে মিরপুর দক্ষিণ থানা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন নেতাকর্মীদের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি তার বক্তব্যে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন,আমরা একটি আদর্শভিত্তিক সংগঠনের কর্মী। প্রতিটি কর্মসূচিতে আমাদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও ঐক্যের পরিচয় দিতে হবে। আজকের এই সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি আরও জোরালো করতে হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল উপস্থিতির মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরো বলেন , শ্রমিকের অধিকার আদায়ের জন্য ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্বোচ্চ ভূমিকা পালন করবে । বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের পাশে ছিল ,আছে থাকবে ইনশাল্লাহ।

সমাবেশ চলাকালে মিরপুর দক্ষিণ থানা শাখার সার্বিক নেতৃত্ব দেন সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, এবং কল্যাণপুর ওয়ার্ড সভাপতি খালিদ হোসাইন, সেক্রেটারি ইয়াহিয়া সহ অন্যান্য দায়িত্বশীল । তাদের তত্ত্বাবধানে নেতাকর্মীরা সুসংগঠিতভাবে সমাবেশে অবস্থান নেন, এবং সক্রিয়ভাবে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তারা নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ, শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সর্বশেষ