• ২০২৬ মে ০২, শনিবার, ১৪৩৩ বৈশাখ ১৮
  • সর্বশেষ আপডেট : ১২:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে কালাইয়ে জাঁকজমকপূর্ণ মে দিবস পালন

  • প্রকাশিত ১২:০৫ পূর্বাহ্ন শনিবার, মে ০২, ২০২৬
শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে কালাইয়ে জাঁকজমকপূর্ণ মে দিবস পালন
File
স্টাফরিপোর্টর আব্দুররহিম


মহান মে দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল থেকে কালাই উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক প্রেক্ষাপটে মে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে সূচিত হয় এ দিবস। হে মার্কেটের রক্তক্ষয়ী ঘটনার পর থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

এবারের প্রতিপাদ্য ছিল— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। প্রতিপাদ্যকে ধারণ করে পৃথক পৃথক বর্নাঢ্য র‌্যালি কালাই পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  কালাই বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এরপরে কালাই বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং সামাজিক সুরক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করতে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। তাই শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

এছাড়া শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে একটি উৎপাদনশীল ও টেকসই শ্রমশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বক্তারা। এ লক্ষ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। 


 

সর্বশেষ