• ২০২৬ মে ১৬, শনিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২
  • সর্বশেষ আপডেট : ০৭:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে র‍্যাব-৯ এর অভিযান সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত ০৭:০৫ অপরাহ্ন শনিবার, মে ১৬, ২০২৬
সিলেটে র‍্যাব-৯ এর অভিযান সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

সিলেট মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। 

শুক্রবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

​প্রথম অভিযান : শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল শাহপরাণ থানাধীন টিলাগড় পয়েন্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে কোম্পানীগঞ্জ থানার একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবু বক্করকে (২০) গ্রেফতার করা হয়। সে কোম্পানীগঞ্জ থানার গৌখালের পাড় এলাকার মো. দ্বীন ইসলামের ছেলে।

​দ্বিতীয় অভিযান একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এসময় জকিগঞ্জ থানার মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুর রহিমকে (৩৬) গ্রেফতার করে র‍্যাব। রহিম জকিগঞ্জ থানার ভরণ সুলতানপুর এলাকার মৃত মনজির আলীর ছেলে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

সর্বশেষ