• ২০২৬ মে ২০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ৬
  • সর্বশেষ আপডেট : ১০:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শাজাহানপুরে গ্রামীণ ডানোন ফুডস কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত ১০:০৫ অপরাহ্ন বুধবার, মে ২০, ২০২৬
শাজাহানপুরে গ্রামীণ ডানোন ফুডস কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
File
তৌফিক এলাহি বগুড়া প্রতিনিধি:

শাজাহানপুরে গ্রামীণ ডানোন ফুডস কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা


বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি, বনানী এলাকায় অবস্থিত গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন, শাজাহানপুর, বগুড়ার সহযোগিতায় কারখানাটিতে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।

মনিটরিংকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির ‘প্লেইন ইয়োগার্ট’ ব্র্যান্ডের শক্তি দইয়ে রঙ ও ফ্লেভার ব্যবহার করা হলেও তা মোড়কের গায়ে উপাদান হিসেবে উল্লেখ করা হয়নি। একইভাবে ‘ফর্টিফাইড টক দই’ ব্র্যান্ডের টক দইয়ে সোডিয়াম ট্রাই পলিফসফেট (STPP) ব্যবহার করলেও সেটিও পণ্যের মোড়কে ঘোষণা করা হয়নি।

এছাড়া দই তৈরির প্রধান উপাদান দুধ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করে টেট্রাসাইক্লিন ও বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের উপস্থিতি শনাক্ত করা হয়। বিষয়টি অধিকতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) ধারা লঙ্ঘনের দায়ে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেনসহ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল শাজাহানপুর থানা পুলিশের একটি চৌকস দল।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ