গোলাপগঞ্জে ৬ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ৬ বোতল বিদেশী মদ ও একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শেখ মোঃ তোফায়েল আহমেদ (২৬), জেলা- হবিগঞ্জ, মোঃ গোলাম রব্বানী (৩০), জেলা- সিলেট।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি করা হয়।
এসময় পালানোর চেষ্টাকালে ওই দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা কার্টুন থেকে ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্ত এলাকা থেকে এই মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত আলামতসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন