দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয
সুনামগঞ্জের দোয়ারাবাজার পশ্চিম উপজেলাধীন প্রতাপপুর আঞ্চলিক শাখার উদ্যোগে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বাদ যোহর ছিদ্দিকে আকবর (রা.) লতিফিয়া দশগ্রাম দাখিল মাদরাসার কনফারেন্স হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতাপপুর আঞ্চলিক শাখার সভাপতি হাফেজ আবদুল হালিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান কনকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসএসসি পর্যায়ে দোয়ারাবাজার উপজেলার শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠান হাজী নুরুল্লাহ তালুকদার দশগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতাপপুরের প্রধান শিক্ষক আশরাফুল হক, লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারা পশ্চিম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, ছিদ্দিকে আকবর (রা.) লতিফিয়া দশগ্রাম দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী রোটারিয়ান কাজী রাহিম ইসলাম মিছলু, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী ইমদাদ সিদ্দিকী, দোয়ারা পশ্চিম উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান উজ্জ্বল, দোহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মফিজুর রহমান তালুকদার পর্তাব, বাংলাদেশ স্কাউট দোয়ারাবাজার উপজেলার কমিশনার ও কান্দারগাঁও নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহজাহান মিয়া, প্রগতি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রেজাউল ইসলাম, ছিদ্দিকে আকবর (রা.) লতিফিয়া দশগ্রাম দাখিল মাদরাসার সুপার ফরিদ মিয়া ও সহ-সুপার সুহেল মিয়া।
এছাড়াও হাজী নুরুল্লাহ তালুকদার দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এহসানুল হক, দোয়ারা পশ্চিম উপজেলা তালামীযের সাবেক সভাপতি হাফিজ ময়নুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি সাইদুর রহমান চৌধুরী মুরাদ, ছাতক উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হুসাইন এবং দোয়ারা পশ্চিম উপজেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, প্রতাপপুর তালামীয আঞ্চলিক শাখার সহসাধারণ সম্পাদক মুজাহিদ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ময়নুল হক, প্রচার সম্পাদক তানভীর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সুলতানুল ইসলাম সিয়াম, সদস্য কাজী আশরাফুল ইসলাম ও পারভেজ আহমদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৩২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
মতামত দিন