• ২০২৬ সেপ্টেম্বর ০৪, শুক্রবার, ১৪৩৩ ভাদ্র ২০
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কিচকে সড়ক দুর্ঘটনার কবলে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী

  • প্রকাশিত ০৪:০৯ অপরাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ০৪, ২০২৬
কিচকে সড়ক দুর্ঘটনার কবলে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কিচকে সড়ক দুর্ঘটনার কবলে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী


বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই বধির বৃদ্ধা নারীও কিছুটা আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে সরকারি সফরে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। এ সময় গোপীনাথপুর এলাকায় সড়কের ওপর এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের জমিতে নেমে যায়।

দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণীও ছিলেন। তবে তিনি নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

অন্যদিকে, দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামে ওই বধির বৃদ্ধা নারীও কিছুটা আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।

সর্বশেষ