• ২০২৬ Jun ২০, শনিবার, ১৪৩৩ আষাঢ় ৬
  • সর্বশেষ আপডেট : ০৭:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শাজাহানপুরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

  • প্রকাশিত ০৭:০৬ অপরাহ্ন শনিবার, Jun ২০, ২০২৬
শাজাহানপুরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।
File
সাবিক উমর রাজশাহী

শাজাহানপুরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। 


কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে 'বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি –২০২৬' পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অন্তর্গত শাজাহানপুর উপজেলা পূর্ব শাখা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি, শাহরিয়ার হাসান বিপ্লব। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাহিত্য সম্পাদক, মানিক মিয়া ও খোট্টাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির, সাহিদুল ইসলাম। 

সভাপতিত্ব করেন, শাজাহানপুর উপজেলা পূর্ব শাখার সভাপতি, সাকিরুল ইসলাম। এছাড়াও থানা ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় নেতৃবৃন্দ বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। এর মাধ্যমে আমরা বিভিন্ন ফল ভক্ষণ করতে পারি। যা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে। বৃক্ষ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। আমাদের ছায়া প্রদান করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়।

তাই ইসলামী ছাত্রশিবির প্রতি বছর জুন মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ শাজাহানপুর উপজেলা পূর্ব শাখার এই আয়োজন। 

এছাড়াও বৃক্ষরোপণ ও বিতরণ এর পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে মৌসুমি ফল উৎসব পালন করা হয়। 

উক্ত কর্মসূচিতে অসংখ্য সাধারণ শিক্ষার্থী অংশ গ্রহণ করে এবং ছাত্রশিবিরের এমন সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন। প্রতিবছর এমন আয়োজন আরও বড় পরিসরে হোক এটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের।

সর্বশেষ