গোপালপুরে উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক | গোপালপুর। টাংগাইল।
আধুনিক, শিক্ষিত, সুস্থ ও সমৃদ্ধ গোপালপুর গড়তে আপনার মতামতই আমাদের শক্তি —এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএমজিটিএ উপজেলা সভাপতি ও গোপালপুর প্রেস ক্লাবের সম্পাদক সহ-অধ্যাপক অটল শরীয়ত উল্ল্যাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাসাস উপজেলা সভাপতি মো. শাহানুর আহমেদ সোহাগ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন অধ্যাপক মো. আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন, গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, অমূল্য চন্দ্র বৈদ্য, রাধাশ্যাম বসাক, কবি ও ডা. আ. খালেক, মো. ইদ্রিস আলী, বিএমজিটিএ জেলা সভাপতি সহ-অধ্যাপক কে. এম. শামীম, বিশিষ্ট ব্যবসায়ী মো. হুমায়ুন কবির এবং কুদরত-ই-এলাহী রুপক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমজিটিএ উপজেলা সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, হাজী বোরহান, খন্দকার বেলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা গোপালপুরের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং গোপালপুরকে একটি ব্যবসাবান্ধব ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, গোপালপুরের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীসহ সব শ্রেণির মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যেই উন্নয়ন পরিষদ স্থানীয় জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করে যাবে।
মতামত দিন