কালাইয়ে নান্দাইলদিঘী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শামীম আরা
জয়পুরহাটের কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা গত ১ জুলাই ২০২৬ তারিখে কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইলদিঘী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সার্বিক অবস্থা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জামাল উদ্দিন বদির, সহ-সভাপতি আলমগীর হোসেন, নুর মোহাম্মদ, শ্রী সুমন সরকার, প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ ইউএনওর এ পরিদর্শনকে স্বাগত জানিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও কল্যাণে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
মতামত দিন