কামারপাড়া হাটের নামে অ'বৈধমেলা আয়োজনের অভিযোগ, গভীর রাতে অ'শ্লীল নৃ'ত্যানুষ্ঠানের প্রস্তুতি
বগুড়ার শাজাহানপুরে কামারপাড়া হাটে প্রশাসনের অনুমতি ছাড়াই মেলা আয়োজনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে গভীর রাতে নৃ'ত্যানুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রের দাবি, মেলা প্রাঙ্গণে মঞ্চ নির্মাণ করে চারজন নৃত্যশিল্পী আনা হয়েছে এবং রাত ১২টার পর অ'শ্লীল হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে হাট ইজারাদার শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ভেটু-এর সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শান্তপ্রিয় এলাকাবাসী।
মতামত দিন